ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত-২

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন।

৮ মে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে কসবা উপজেলার ধজনগর সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে মো. মোরছালিন (২২) এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০) মোরছালিন স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানান, নিহত ২ জন চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

নিহত মোরছালিনের পরিবারের সদস্যরা জানান, ৮ মে শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন তাঁকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যান, পরে সীমান্তের ভারতীয় অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়, এতে মোরছালিন গুলিবিদ্ধ হন, পরে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে দাবি পরিবারের।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ৮ মে শুক্রবার রাতে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় ধজনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন, পরে চোরাচালানের মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের সদস্যরা তাঁদের বাধা দেন।

তিনি বলেন, এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ১ পর্যায়ে গুলি চালানো হয়, এতে গুলিবিদ্ধ হয়ে মো. মোরছালিন ও নবীর হোসেন ভারতের ১টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে, পাশাপাশি এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো এবং পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত-২

আপডেট সময় : ১২:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬