ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৫৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার মালিকানাধীন দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতটি দোকানে তালা লাগিয়ে দেওয়ার কথাও জানা গেছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন-এর ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলীর নেতৃত্বে ১০–১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহরগাঁও গ্রামের বাসিন্দা বিধবা রোকেয়া বেগম (৬৫) দীর্ঘদিন ধরে দড়িকান্দি মৌজার আরএস ৭৩৭ নম্বর দাগভুক্ত প্রায় ৩৪ শতাংশ জমির ওপর বসতবাড়ি ও সাতটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা দা, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে চারটি দোকানে ভাঙচুর চালায় এবং সাতটি দোকানেই তালা লাগিয়ে দেয়। এ সময় দোকানদারদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. জামাল মিয়া বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দলে কোনো স্থান নেই। তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা উচিত।

ঘটনার পর ভুক্তভোগী রোকেয়া বেগম বাদী হয়ে আতাবর (৫৫), আক্কাস আলী (৩০), সিয়াম হোসেন (২২), আলী মোল্লা (৩৬), বাচ্চু মিয়া (৪৫), হোসাইন (১৯) ও আসিফ হোসেন (২০)-সহ অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, বিধবার দোকানে ভাঙচুর ও তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১০:৫৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬