ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১০:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (২৮ মার্চ) শনিবার বিকেলে রংপুরেও জ্বালানি তেল মজুতের অপচেষ্টা রোধ ও জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে তেলের ডিপোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রংপুর নগরীর তেলের ডিপোতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পেট্রোলিয়াম রংপুর অঞ্চলের সেলস অফিসার মোহসিন আলী।

এদিকে সারাদেশের মতো রংপুরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। রংপুর জেলার প্রায় তেল পাম্প বন্ধ। কয়েকটি পাম্পে তেল মিললেও দীর্ঘ লাইন ধরে তা সংগ্রহ করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। পর্যাপ্ত তেল না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মাঝে। অন্যদিকে পাম্প মালিকদের দাবি চাহিদা অনুযায়ী তেল সরবরাহ হচ্ছে না। যার কারণে এই সংকট দেখা দিয়েছে।

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনকে রংপুরের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ শোভন জানান, টানা কয়েকদিন থেকে সরবরাহকারী প্রতিষ্ঠান গুলো চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি সরবরাহ দিচ্ছে। যার কারণে তেল নিয়ে সংকট দেখা দিয়েছে। এসময় তিনি পাম্পের নিরাপত্তায় পেট্রোল পাম্পগুলোতে পুলিশ মোতায়েনের অনুরোধ জানান প্রশাসনের কাছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১০:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬