ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির আরামকো তেল শোধনাগারে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা মহাসড়কে থ্রি হুইলার চলাচলে কঠোর নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩টি সামরিক অভিযান রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২৬ জন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট মামলা থাকলে মিলবে না বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা ও নীতি সহায়তা ইউক্রেনের খারকিভে রাশিয়ার রকেট হামলায় নিহত ১০ আখাউড়ায় কেল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল ৩ কোটি ৩ লাখ টাকা ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের ছক ২০২৩ সালেই হাসিনাকে জানান মনিরুল

দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুরে নিজের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

(১৪ মার্চ) শনিবার রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সূচনা ঘোষ ও তার ছেলে জয়দেব ঘোষ।

পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ (৪০) তার দেড় বছরের ছেলেসন্তান জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পায় তার দশম শ্রেণী পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। ওই গৃহবধূর পূজা ঘোষ নামের আরেক মেয়ের বিয়ে হয়েছে। গৃহবধূর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মুদি দোকানী।

স্বামী শঙ্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তার স্ত্রী। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসাও দেয়া হয়েছে। তার ধারণা মানসিক অবসাদগ্রস্ততা থেকেই ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, অভাব-অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল পরিবারটিতে। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

আপডেট সময় : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬