ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪ ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার কক্সবাজার ইয়াবা সহ আটক ১ ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ নবীনগরে গাঁজা সহ আটক-১ দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে

দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ভারত থেকে পাইপলাইনে এল ৫ হাজার টন ডিজেল

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০১:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে এই তেল এসে পৌঁছায়।

গত সোমবার (৯ মার্চ) বিকেল থেকে পাইপলাইনে ডিজেল আসা শুরু হয়ে আজ (১১ মার্চ) বুধবার তা সম্পন্ন হয়। পার্বতীপুর রেলহেড ডিপোর তত্ত্বাবধায়ক মো. আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। বর্তমান সংকট মোকাবিলায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) কাছে ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে ঢাকা।

দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রজব আলী সরকার জানান, পার্বতীপুর তেল ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন।

সাধারণ সম্পাদকের অভিযোগ, বিশেষ কিছু পাম্পকে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। এর ফলে পেট্রোল পাম্পগুলোকে ক্রেতাদের রোষানলে পড়তে হচ্ছে। অনেক ট্যাংক-লরি তিন দিন বসে থাকার পর তেল পাচ্ছে বলে জানান তিনি।

রেশনিংয়ের বিষয়ে পার্বতীপুর রেলহেড ডিপোর তত্ত্বাবধায়ক জানান, প্রতিদিন পেট্রোল ও অকটেন ১ লাখ ৩০ হাজার লিটারের পরিবর্তে ১ লাখ ৫ হাজার লিটার করে দেয়া হচ্ছে। মূলত ডিজেল সরবরাহ কম থাকায় রেশনিং হারে পেট্রোল পাম্পগুলোকে তা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে তেল সরবরাহ করা হয়ে থাকে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এই সংক্রান্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। ভারতের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি পঞ্চগড় ও নীলফামারী হয়ে পার্বতীপুরে এসে মিশেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ভারত থেকে পাইপলাইনে এল ৫ হাজার টন ডিজেল

আপডেট সময় : ০১:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬