সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার
ফখরুল আলম সাজু
- আপডেট সময় : ১২:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ মার্চ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এসব তথ্য জানান।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিশাল তিনি শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা, তার বিরুদ্ধে ১টি ধর্ষণ মামলা রয়েছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আরও কোনো মামলার তথ্য যাচাই করা হচ্ছে।





























