ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান অরুণাচল সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে নতুন বিতর্ক দারাজের মাধ্যমে মাদক বিক্রি: বাড্ডায় কেমিস্ট গ্রেপ্তার, আসামি এমডিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে ভাবছেন না শাহরিয়ার নাফীস বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া পাবনায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার নোয়াখালীতে পচা ডিম দিয়ে কেক তৈরি, বেকারিকে জরিমানা

১০ মার্চ ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৪:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করবে সরকার। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।

দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড দিতে যাচ্ছে সরকার। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে সম্প্রতি একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ওই কমিটির সভা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ মার্চ ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ

আপডেট সময় : ০৪:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬