ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ কোটি কর্মসংস্থান অর্জনে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা বাড়ানোর তাগিদ ইউজিসির ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ডকুমেন্টারিকে ‘ইতিহাস বিকৃতি’ বলল পাকিস্তান ডিজিটাল ইকোসিস্টেম গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর চাকরি নেই, চাইলে বিয়ে ভেঙে দিতে পার—স্ত্রীকে বললেন নববিবাহিত যুবক তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্য নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের তথ্যে অসংগতি, সংশোধনের তাগিদ ঢাকার সরকারি হাসপাতালের তদারকিতে নিয়োগ পেলেন ৬৯ কর্মকর্তা ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল আমিন সরকার ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত

আজিমপুরে ছেলে গিয়ে দেখলেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বাবা

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা আজিমপুর এতিমখানার সামনে ট্রাক চাপায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

২০ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানার বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে, মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের ছেলে সাকিব হোসেন জানান, তাদের বাড়ি ঢাকার দোহার উপজেলার জৈনকি গ্রামে, বর্তমানে থাকেন ফার্মগেট তেজকুনি পাড়া এলাকায়, পেশায় অটোরিকশা চালক ছিলেন তিনি।

সাকিব হোসেন আরও জানান, বৃহস্পতিবার রাতে তার বাবা বাসা থেকে রিকশা নিয়ে বের হন, এরপর শুক্রবার ভোরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পারেন তারা, সঙ্গে সঙ্গে আজিমপুর এতিমখানার কাছে গিয়ে দেখতে পান তার বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন।

পরে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, পুলিশের মাধ্যমে জানতে পারি ভোরে এতিমখানার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তার বাবা রাস্তায় পড়ে যান, এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে, ঘটনাটি লালবাগ থানা পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজিমপুরে ছেলে গিয়ে দেখলেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বাবা

আপডেট সময় : ১১:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬