ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা এপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১০:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

২৬ই জানুয়ারী সোমবার বেলা ১১টার দিকে নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম এবং পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা জানিয়েছেন।

নিহত ২৫ বছর বয়সী হাফেজা খাতুন মালা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে।

হাফেজা খাতুন মালা তার দুই সন্তান হলো- আট বছরের মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম ও পাঁচ বছরের ছেলে মারুফ।

পুলিশ জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে হাফেজা খাতুন মালার স্বামীর নাম জানা যায়নি, তবে তার শ্বশুরবাড়ি জয়দেবপুর থানার আতুরী এলাকায় বলে জানা গিয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আতিকুল ইসলাম বলেন, হাফেজা খাতুন মালা বেগম নামের এক নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে “আত্মহত্যা” করেছে বলে আমরা জানতে পেরেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্তে বিস্তারিত জানার চেষ্টা করছি।

তিনি বলেন, নিহত হাফেজা খাতুন মালা বেগমের সঙ্গে থাকা দুই শিশু তার সন্তান বলেই জানা গিয়েছে, তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানান, সকালে নগরীর পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানী পাড়া ফাটপার এলাকার রেললাইনের ওপরে হাফেজা খাতুন মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন, এ সময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহতদের পারিবারের বরাতে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা বলেন, হাফেজা খাতুন মালা তার শ্বশুরবাড়ি আতুরীতে সন্তানদের নিয়ে থাকতেন, সকালে ওই বাড়িতে ঝগড়া হয় বলে জানা গিয়েছে।

হাফেজা খাতুন মালার মেয়েকে ইউনিফর্ম পরিয়ে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন, পরে সন্তানদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া গামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ

আপডেট সময় : ১০:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬