ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত ফেনীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে ঢুকে পড়লেন এক যুবক লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ৩ মাদকের ডিলার হানিফ, মাদকের আতুর ঘরে পরিণত মুছাপুর ইউনিয়ন, ডিলার গ্রেফতারে সহায়তা করায় যুবকদের হুমকি, আতঙ্কে জনপদ চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন।

জলঢাকায় মুয়াজ্জিন ফরিদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে  মিছিল ও মানববন্ধন

হাসানুজ্জামান ছিদ্দিকী হাসান বুরো চিপ রংপুর বিভাগ:
  • আপডেট সময় : ১১:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হাসানুজ্জামান ছিদ্দিকী হাসান
বুরো চিপ রংপুর বিভাগ:

নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে প্রতিবেশীর হাতে নিহত মসজিদের মুয়াজ্জিন ফরিদ উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার কাঁঠালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর দেশিবাই বোর্ডের দাঙ্গায় এলাকার মিরাতুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা শাহিন আলম, মাওলানা মাজেদুল ইসলাম ও মাওলানা রাশেদ সহ স্থানীয় ব্যক্তিগন। 

সমাবেশে বক্তারা বলেন, গত ২০ নভেম্বর উপজেলার কাঁঠালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর দেশিবাই বোর্ডের দাঙ্গায় মৃত আফাজ উদ্দিনের ছেলে আরিফ হোসেনের জমি জোরপূর্বক দখল করতে যান পার্শ্ববর্তী এলাকার  এনামুল হক, হাবিবুর রহমান হাবিব, হামিদা বেগম ও হাসানুর রহমান।

এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে তাদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন মসজিদের মুয়াজ্জিন ফরিদ উদ্দিন।  

এসময় তাকে পিটিয়ে হত্যা করেন এনামুল সহ তার পক্ষের লোকজন।এই ঘটনায় আরিফ সহ তার পরিবারের আরও তিনজন গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার পরদিন, আরিফ হোসেনের স্ত্রী নাসরিন বেগম বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। 

বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, মামলা দায়েরের নয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় মুয়াজ্জিন ফরিদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে  মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ১১:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫