ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধস নবজাতক ফাতেমার মৃত্যু আহত দুই নারী

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার ৫ নম্বর ক্যানেল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা স্থানীয় বাসিন্দা আব্দুল হকের নবজাতক কন্যা।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, ভূমিকম্প শুরু হতেই তারা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে সড়কের পাশে পুরনো একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে তিনজনের ওপর। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নবজাতকটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়াল সরিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহত দুজনকে দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান নিশ্চিত করে জানান, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু এবং দুই নারী আহত হয়েছন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধস নবজাতক ফাতেমার মৃত্যু আহত দুই নারী

আপডেট সময় : ০৩:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫