ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৩৬৩০ আনসার-ভিডিপি সদস্য ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৯০ জন গ্রেপ্তার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার এআইয়ের যুগে তরুণদের কর্মসংস্থান বাড়ানোর নতুন কৌশল ও দিকনির্দেশনা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্যসেবায় রোগীর তথ্যের নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবস্থাপনা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই জাতীয় সনদের ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ জনগণকে হতাশ করেছে। জাতির আশা আকাঙ্খাকে পাশ কাটিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট তৈরি করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আটটি দলের ঘোষিত কর্মসূচী অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ নভেম্বর জুমাবার বাদ বাদ জুমা গাউছিয়া মার্কেটে চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, মুজিবুর রহমান মিয়াজী প্রমূখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার আরো বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের আশা আকাঙ্খা ছিলো যে চেতনা এবং প্রেরণা নিয়ে ছাত্র যুবক জনতা জীবন দিয়েছে সেই আকাঙ্খা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করবে, কিন্তু গতকাল প্রধান উপদেষ্টার ভাষণ এবং জারিকৃত প্রজ্ঞাপন জনগণের আশা আকাঙ্খার বুকে ছুরিকাঘাত করেছে।

জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আগামীতে যাতে কেউ বিনা ভোটে এমপি হতে না পারে, ডামির নির্বাচন করতে না পারে, দিনের ভোট রাতে করতে না পারে এ জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সাথে জামায়াতে ইসলামী আন্দোলন করে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে

আপডেট সময় : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫