ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিক্ষোভে রণক্ষেত্র ফ্রান্স, আড়াই হাজারের বেশি গ্রেপ্তার চালকের ঘুম কেড়ে নিল ১৪ প্রাণ, নাটোরের মহাসড়কে শোকের মাতম আবাসন খাতে সফল ক্যারিয়ার গড়তে দক্ষতা ও প্রশিক্ষণের গুরুত্ব দুর্গাপূজার ৫ দিনের ছুটি শুরু আজ, জরুরি সেবা চালু দুর্গাপূজার ছুটিতে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চালু আজ ইশরাকের পদত্যাগের পরপরই ঘুণ্টিঘরে যৌথ মাদক অভিযান, আটক একাধিক সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী মণিপুরে নতুন করে সহিংসতা, পৃথক ঘটনায় নিহত ৪ সহিংসতা ও লুটপাটের জেরে ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধিদল

নীলফামারীতে সনাতনী নেতাদের সঙ্গে সংলাপে বিএনপি প্রার্থী সাইফুল্লাহ রুবেল

‎মোঃ মকবুলার রহমান, ‎স্টাফ রিপোর্টার নীলফামারী:
  • আপডেট সময় : ১০:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান,
‎স্টাফ রিপোর্টার নীলফামারী:
‎
‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।
‎
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চাদেরহাট বিশমুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ঘিরে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয়দের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।
‎
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, হারুন অর রশিদ খোকন এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ।
‎
এ ছাড়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হেরম্ব কুমার রায় হিরুও বক্তব্য রাখেন।
‎
‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু এবং সঞ্চালনা করেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্রী ধীরেশ চন্দ্র রায়।
‎
‎মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের নানা দাবি, দুশ্চিন্তা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
‎
প্রধান অতিথি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল
তাঁদের আশ্বস্ত করে বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
‎
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে সনাতনী নেতাদের সঙ্গে সংলাপে বিএনপি প্রার্থী সাইফুল্লাহ রুবেল

আপডেট সময় : ১০:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫