ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

রাজাপুর উপজেলা চেয়ারম্যান’র মায়ের দাফন সম্পন্ন

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৪১০ বার পড়া হয়েছে

রাজাপুর উপজেলা চেয়ারম্যান’র মায়ের দাফন সম্পন্ন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রায়ত ড. এম এ হান্নান ফিরোজ এর রত্নগর্ভা পুরস্কার প্রাপ্ত গর্ভধারিণী রওশন হক(৯০) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বড়ইয়া ডিগ্রি কলেজ মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন দেয়া হয়। জানাজায় উপজেলা এবং এর বাহির থেকে তাদের আত্মীয়, সহকর্মী, বন্ধু বান্ধব, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি তার ৮ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, রওশন হক ১৬ জানুয়ারী ২০২৩ সোমবার ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১১ টায় ইন্তেকাল করেন। এই মহিয়সী রত্নগর্ভা মা তার জীবদ্দশায় সদালাপী, সদা হাস্যোজ্জ্বল, ধার্মিক, সত্যবাদী, দানশীল প্রকৃতির মানুষ ছিলেন। মরহুমা উপজেলার সম্ভ্রান্ত নাজেম আলী তালুকদার এর মেঝ কন্যা ও মো. ফজলুল হক মিঞা’র সহধর্মীনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজাপুর উপজেলা চেয়ারম্যান’র মায়ের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩