ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আজও অব্যাহত থাকতে পারে বৃষ্টি বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর নানা কর্মসূচি থাইল্যান্ডের ব্যাংককে নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭ বাঁশখালীতে বন্যার তোড়ে নিঃস্ব আশা খাতুন, মাথা গোঁজার ঠাঁই নেই কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা সুপার কম্পিউটার জানাল, কোন দল জিতবে ২০২৬ বিশ্বকাপ থাইল্যান্ডের ব্যাংককে বারে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু বগুড়ার শেরপুরে দিনে দুপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি। সহকারী কর কমিশনারের সঙ্গে প্রতারণার দায়ে এএসপি সোহেল বরখাস্ত ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন, গিনেস রেকর্ডে ব্রাজিলের দম্পতি

শাজাহানপুরে অবৈধভাবে সার বিক্রি ডিলারের লাইসেন্স বাতিল গোডাউন সিলগালা

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শাজাহানপুর
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ডিলারের লাইসেন্স বাতিল ও ১৫ বস্তা সার বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন ও তার টিম উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স আপন বিজনেস ফোরাম নামে একটি ডিলার প্রতিষ্ঠান সরকারি অনুমোদন নিয়ে সার বিক্রি করে আসছিল। তবে অভিযোগ ওঠে, প্রতিষ্ঠানটি কৃষকদের মাঝে সার বিতরণ না করে বিভিন্ন দোকানে অবৈধভাবে বিক্রি করছিল। খবর পেয়ে এলাকাবাসী ১৫ বস্তা সারসহ একটি গাড়ি আটক করে উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শন করে জব্দকৃত সার বাজেয়াপ্ত করেন এবং ডিলারের গোডাউন সিলগালা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসী উর্মি বলেন, মেসার্স আপন বিজনেস ফোরামের লাইসেন্স বাতিল করা হয়েছে। ডিলার উপস্থিত না থাকায় কোনো আর্থিক বা কারাদণ্ড দেওয়া হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে অবৈধভাবে সার বিক্রি ডিলারের লাইসেন্স বাতিল গোডাউন সিলগালা

আপডেট সময় : ১২:২২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫