ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী সোনাগাজীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামী ছিনতাই ৪ ঘন্টা পর আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

ফেনী সোনাগাজীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামী ছিনতাই ৪ ঘন্টা পর আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ফেনী জেলা সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহমদপুর গ্রামের বাঁশতলা নামক স্থানে আজ মঙ্গলবার সকালে পুলিশকে পিটিয়ে অস্ত্র-ওয়াকিটকি ও আসামী ছিনিয়ে নেয় স্থানীয় সন্রাসীরা, প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্রআসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, একাধিক মামলার আসামী জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে সোনাগাজী মডেল থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের থানায় নিয়ে আসার পথে তাদের স্থানীয় সন্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র “শর্টগান”- ওয়াকিটকি লুট করে ও আসামীদের ছিনিয়ে নিয়ে যায়।

ওই সময় তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম গুরতর আহত হয়। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ৪ঘন্টা পর জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করে। তার কাছে থাকা পুলিশের লুট হওয়া অস্ত্র “শর্টগান” ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ও হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনা য় থানায় মামলা দায়ের হয়।হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী সোনাগাজীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামী ছিনতাই ৪ ঘন্টা পর আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫