ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার ব্যবসায়ী পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্বে থাকবেন বিএনপির নেতাকর্মীরা: রিজভী শিবালয়ে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাফরপুর কালান থানা থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষক নেতা আজিজী নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

চরশাহী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাএ ফোরামের উদ্যোগে এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৩৮৭ বার পড়া হয়েছে

IMG 20250921 WA0018

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুর উদ্দিন সিয়াম
নোয়াখালী জেলা প্রতিনিধি:

লক্ষীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা দিন ১২ নং
চরশাহী ইউনিয়নের চরশাহী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ছাড়াও অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের উৎসাহিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব শরীফ উল্লাহ। তিনি বলেন, আজকের এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, তাদের অভিভাবক, শিক্ষক এবং পুরো প্রতিষ্ঠানের গৌরব। ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখো এবং আলোকিত সমাজ গঠনে নিজেদের প্রস্তুত করো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনিরুল ইসলাম। শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব ফয়েজ উদ্দিন ও পলাশ চন্দ্র দেবনাথ।

এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শোয়াইব হোসেন, শামসুদ্দিন রাজিব, নজির আহমেদ হারুন, আব্দুর রহমান, আম্মার হোসেন ও জাহিদ আহমেদ কফিল। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন— আত্মবিশ্বাস সফলতার মূল চালিকা শক্তি। আত্মবিশ্বাস থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। বড় স্বপ্ন দেখে পরিশ্রমকে সঙ্গী করে আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত সবাই আগামী দিনের সম্ভাবনাময় প্রজন্মের জন্য দোয়া ও শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরশাহী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাএ ফোরামের উদ্যোগে এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১২:১৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫