ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন

হীমেল কুমার মিত্র
  • আপডেট সময় : ১২:১৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩৭৯ বার পড়া হয়েছে

অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বিভিন্ন সময়ে ওঠা অনিয়ম-

দুর্নীতির অভিযোগের তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (৬ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে হাসপাতালটিতে অভিযান চালিয়েছে দুদকের প্রতিনিধি দল।

দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে দুদকের চার কর্মকর্তাসহ সাতজন অভিযানে অংশ নেন।

প্রায় ৪ ঘণ্টার অভিযানে তদন্ত দলটি হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডের রো

এসময় সংকটাপন্ন রোগীদের ট্রলিতে করে ওয়ার্ডে পৌঁছে দিতে বকশিস নেওয়া, জরুরি বিভাগে অতিরিক্ত টাকা আদায়সহ সরকারি এই হাসপাতালে চিকিৎসাসেবা পেতে পদে পদে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পান দুদকের প্রতিনিধি দলের সদস্যরা।

এরপর তারা হাসপাতালের উপ-পরিচালক ডা. আ ম আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। হাসপাতালের উপ-পরিচালক সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, ঢাকা অফিস থেকে গত রোববার (৫ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সেটি তদন্তে আমরা এসেছিলাম। এখানে সেবা নিতে কর্মচারীদের বকশিস দিতে হয় এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেইসঙ্গে ওয়ার্ডগুলোতে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে না। আমরা এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। সেইসঙ্গে তদন্ত প্রতিবেদন আমার ঢাকায় পাঠাবো। এরপর প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ ম আখতারুজ্জামান জানান, দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেছেন। আমি ও পরিচালক এ হাসপাতালে নতুন এসেছি। আমরা বসে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন

আপডেট সময় : ১২:১৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩