ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শখের আবেদনেই চীনের ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন চবি শিক্ষার্থী শিউলী দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী জুলাই গণঅভ্যুত্থান: এখনো ৬৯০ কারাবন্দি পলাতক কারাগার থেকে হাসপাতালে ইমরান খানকে চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্টের পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক ২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় স্বামীর মৃত্যুর খবরের শোক সহ্য করতে না পেরে ডাক্তারের কাছ থেকে লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রী। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্দানিয়া গ্রামের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছায়দুল হক (৫৯) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিয়ে যান কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে। চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান বলে জানা যায়।

পরে পরিবারের সদস্যরা লাশ নিয়ে বাড়ির ফেরার পথে রওনা হন। এসময় স্ত্রী বিবি মরিয়ম (৫৫) অটোরিকশায় স্বামীর লাশের সঙ্গে ফেরার পথে স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়েন, বিবি মরিয়মকে দ্রুত তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু জানান, স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পর স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়েন, শুক্রবার সকাল ৯টায় দম্পতিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

হঠাৎ একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, ৬ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী ছিলেন এই দম্পতি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫