ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ১০:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ শেষে মনোহরদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি বর্ণাঢ্য উৎসবে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫