ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগার থেকে হাসপাতালে ইমরান খানকে চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্টের পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক ২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে খরচে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লিটন সরকার দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ অরবিন্দ শিশু হাসপাতালে বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা বিমল কুমার দেব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অরবিন্দ শিশু হাসপতালের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন হাসপাতলের সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মনয়ারুল হক মার্শাল। প্রতিবেদন দুটির উপর আলোচনা করেন উপস্থিত আজীবন সদস্য শাহ্ আব্দুর রশিদ, বিধান চক্রবর্তী বাসু, সজল ভৌমিক। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে উপস্থিত সদস্যরা হাত তুলে তার অনুমোদন প্রদান করেন। এর পূর্বে শোক প্রস্তাব পাঠ করেন কমিটির সহ সভাপতি রণজিৎ কুমার সিংহ। গত ৩৪তম সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম নাথ রায়। এছাড়া সভার শুরুতে যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এসময় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সুনীল কুমার চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জুয়েল, মেডিকেল সম্পাদক আলহাজ¦ মোঃ সাইদুর রহমান, সদস্য-আলহাজ¦ রেজাউল করিম, রেজওয়ান হোসেন চৌধুরী রানা, শেখ আব্দুর রশিদ তোতা, ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, সমর চক্রবর্তী ও স্বরূপ বকসী বাচ্চু। সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, মানব সেবাই পৃথিবীতে সবচেয়ে পরম ধর্ম। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা আপনাদের সহযোগিতায় একটি পূর্নাঙ্গ শিশু হাসপাতাল ও মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। নতুন করে গাইনী বিভাগ সংযুক্ত হওয়াতে অরবিন্দ শিশু হাসপাতালের সুনাম ছড়িয়ে পড়েছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাসপাতালের ষ্টোর কিপার সানজিদা জামান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩