ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডারউইনের মিচেল স্ট্রিটে অলস দুপুরে বাংলাদেশ দলের আড্ডা বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করল স্পাইডার-ম্যান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সৌরবিদ্যুতে চার্জ হবে ই-রিকশা, ঢাকায় থাকবে আট জোনের আলাদা রং গাজায় ৪৮ ঘণ্টায় ৫ ফিলিস্তিনি নিহত, অব্যাহত ইসরাইলি আগ্রাসন শতভাগ জিপিএ-৫ পেতে অনিয়মের অভিযোগ: নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ রেললাইনে পানি: ৪ ঘণ্টা ধরে আটকে চবির দুই শাটল ট্রেন ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষ্মণন বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খেল ছাত্রদল নেতা আব্দুল জব্বার

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ১০:০১:১১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খেল ছাত্রদল নেতা আব্দুল জব্বার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতাঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের আসাদনগর এলাকায় ভুয়া সমন্বয়ক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন আব্দুল জব্বার নামে এক যুবক। তিনি মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।

রবিবার (০৬ জুলাই ) দুপুরে আসাদনগরের একটি নির্মাণাধীন ভবনে গিয়ে নিজেকে ‘উপজেলা সমন্বয়ক‘ পরিচয় দিয়ে ভবনের মালিকের কাছ থেকে ১লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল জব্বার। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

ঘটনার পরপরই গণধোলাইয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং নিয়ে ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন। জুলাই বিপ্লবের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। উপজেলা প্রশাসন, থানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ভোক্তভোগীদের অভিযোগ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সবসময় জাব্বারের নেতৃত্বে একটি গ্যাং অবস্থান করে যারা রোগী এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে গেলে চাঁদা দাবি করে।
সম্প্রতি জাব্বারের চাঁদাবাজি, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও লেখালেখি করলে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর অতর্কিত হামলা চালায় জাব্বার ও তার সাঙ্গপাঙ্গরা।

স্থানীয়রা আরও জানান, জব্বার সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ভাঙিয়ে মনোহরদীতে একটি ভয়ভীতির পরিবেশ তৈরি করেছেন এবং চাঁদাবাজির স্বর্গ গড়ে তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খেল ছাত্রদল নেতা আব্দুল জব্বার

আপডেট সময় : ১০:০১:১১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫