ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয় চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময় জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাত্র-জনতার উপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলির ছবি ভাইরাল;

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার উপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলির ছবি ভাইরাল;

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ নেতাদের গুলিবর্ষণের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ফেসবুক অ্যাকাউন্টে এই ছবিগুলো প্রকাশ করলে তা দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

তিনি জানান, ১৯ জুলাই ২০২৪ তারিখে নারায়ণগঞ্জ শহরে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায়। তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলো তুলেছেন পারভেজ আসিফ আহমেদ উৎস। ছবিগুলো ধারণ করার সময় তাকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এবং তিনি গুলিবিদ্ধ হন।

ছবিগুলোতে দেখা যায়—নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু, ছেলে অয়নের শ্বশুর ফয়েজউদ্দিন লাভলু, লাভলুর ছেলে মিনহাজুল ইসলাম ভিকি, ঘনিষ্ঠ সহযোগী শাহ নিজাম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, রাফেল প্রধান, আহমেদ কাওসার, সোহানুর রহমান শুভ্রসহ একাধিক নেতাকর্মী আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছুড়ছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, শুক্রবারের জুমার নামাজের পরপরই চাষাঢ়া থেকে গাড়িবহর নিয়ে বের হন শামীম ওসমান। পরে বঙ্গবন্ধু সড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে তারা কয়েক দফা মহড়া দিয়ে গুলিবর্ষণ করেন। হামলাকারীদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ধারালো রাম দা ও চায়নিজ কুড়াল।

সাংবাদিক জুলকারনাইন তার পোস্টে বলেন, “প্রায় ১ বছর পর এই ছবিগুলো প্রকাশ করছি। পারভেজ আসিফের সাহসিকতা প্রশংসার দাবিদার।”
নেটিজেনরা ছবিগুলো শেয়ার করে ক্ষোভ প্রকাশ করছেন এবং দোষীদের বিচার দাবি করছেন। এ পর্যন্ত প্রায় আড়াই হাজারবার শেয়ার হয়েছে স্ট্যাটাসটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্র-জনতার উপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলির ছবি ভাইরাল;

আপডেট সময় : ১২:৩১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫