ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক ২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে খরচে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলুম-নির্যাতনের রাজনীতি আর টিকবে না: জেলা সেক্রেটারি,হাফিজুর রহমান

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার,
  • আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

জুলুম-নির্যাতনের রাজনীতি আর টিকবে না: জেলা সেক্রেটারি,হাফিজুর রহমান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের জনগণের ওপর জুলুম, নির্যাতন ও গুম-খুন চালিয়ে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী দিনে আর কেউ যদি একই পথ অনুসরণ করে, জনগণ তা মেনে নেবে না।”

সোমবার (১৬ জুন) বিকেলে আড়াইহাজার শহীদ মনজুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গত ১৪ জুন উপজেলার মাহমুদপুরে জামায়াত নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

হাফিজুর রহমান বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। তারা আইন-আদালত, প্রশাসন ও বিচারব্যবস্থাকে ধ্বংস করেছে এবং জনগণের মতপ্রকাশের অধিকার হরণ করেছে। জুলাই বিপ্লবের পরে জামায়াতের সভা-সমাবেশে হামলার ঘটনা সেই ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দলের সাহসী ভূমিকা রয়েছে। সেই দলের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, মোতাহার হোসাইন ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলুম-নির্যাতনের রাজনীতি আর টিকবে না: জেলা সেক্রেটারি,হাফিজুর রহমান

আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫