ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

‘টিউলিপের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ হলে তা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে

‘টিউলিপের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ হলে তা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের কমলার দিঘী এলাকায় মেঘনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, “ছাত্র-জনতার রক্তে গড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে উপেক্ষা করে যদি ড. মুহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন, তবে তা হবে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তিনি বলেন, “টিউলিপ সিদ্দিকী এমন একজন ব্যক্তি যিনি খুন ও অর্থপাচারের মতো অপরাধে জড়িত। তার সঙ্গে দেখা করা মানে জনগণের আত্মত্যাগকে অগ্রাহ্য করা।”

সোমবার (৯ জুন) বিকেলে আয়োজিত সভায় হান্নান মাসউদ আরও বলেন, “১৯৭১ সালের পর স্বাধীন হওয়া দেশগুলো যেমন মাহাথির মোহাম্মদের মতো নেতার নেতৃত্ব পেয়েছে, আমরা পেয়েছি শেখ মুজিব, যার আমলে দেশে দুর্ভিক্ষ হয়েছে। আজকের বাস্তবতায় ভারতের আগ্রাসী ভূমিকার পেছনে শেখ হাসিনা একটি প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন। তাই শেখ হাসিনার পতন মানেই শুধু একটি সরকারের পতন নয়, বরং তা হবে ভারতীয় আধিপত্যের অবসান।”

২৪-এর আন্দোলনে হাজারো মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “শুধু একটি নির্বাচনের জন্য এত রক্ত কেন? নির্বাচনের আগে একটি সুষ্ঠু পরিবেশ দরকার। ড. ইউনূস নির্বাচন নিয়ে রোডম্যাপ দিয়েছেন, কিন্তু বাস্তবায়নের আগে সব ঘর থেকে অস্ত্র উদ্ধার করতে হবে, অস্ত্রধারীদের গ্রেফতার করতে হবে—তবেই গঠন হবে লেভেল প্লেয়িং ফিল্ড।”

নিজ এলাকা হাতিয়া সম্পর্কে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “অনেকে প্রশ্ন করে জাতীয় রাজনীতিতে থেকেও কেন আমি হাতিয়া নিয়ে ভাবি। আমি বলি, এখানকার মানুষের যন্ত্রণা আমার নিজের বলেই মনে হয়। এক সময় হাতিয়া ছিল সন্ত্রাসের অভয়ারণ্য, আমি চাই এটিকে নিরাপদ, বাসযোগ্য করে গড়ে তুলতে।”

সভায় সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজুর রহমান। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘টিউলিপের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ হলে তা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

আপডেট সময় : ১২:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫