ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময় ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা

রংপুরে ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি: ঈদের প্রধান জামাত সকাল ৮টায়: প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

রংপুরে ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি: ঈদের প্রধান জামাত সকাল ৮টায়: প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঈদুল-আজহার প্রধান জামাত উপলক্ষ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়োজিদ হোসাইন।

ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও কিসামত মানজাই ঈদগাহ সকাল ৯ টা, আরসিসিআই স্কুল মাঠে সকাল ৮ টায়, পশ্চিম নীলকন্ঠ ঈদগা মাঠে সকাল সাড়ে ৮ টায়, পুলিশ লাইন্স স্কুল মাঠে সকাল ৭ টা, কেরামতিয়া মাঠে সকাল ৮টায় ঈদুল-আজহার প্রধান জামাতের সময়ের সঙ্গে সঙ্গতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুরের জাতীয় ঈদগাহ হিসেবে পরিচিত কালেক্টরেট ঈদগাহে পুরো মাঠেই শামিয়ানা টাঙ্গানোর কাজ চলছে। মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। মাঠের প্রধান গেটসহ ৩টি গেট নির্মাণের কাজ শেষ হয়েছে। জাতীয় ঈদগাহের মতোই রংপুর নগরীর ও জেলার বিভিন্ন প্রধান প্রধান ঈদগাহে জামাতের প্রস্তুতি চলছে জোড়েসোরে।

ঈদের জামাত আদায়ের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজ সজ্জার কাজ চলছে ঈদগাহের। অন্যদিকে ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সব বিষয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ জেলা ও নগরীর গুরুত্বপূর্ণ ঈদের জামাতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক পোস্ট বাড়ানো হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল টিমও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি: ঈদের প্রধান জামাত সকাল ৮টায়: প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক

আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫