সংবাদ শিরোনাম :
নোয়াখালী শহরের খুবই পরিচিত মূখ পত্রিকার হকার বাহার আর বেঁচে নেই।
নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী শহরের খুবই পরিচিত মূখ পত্রিকার হকার বাহার আর বেঁচে নেই। বিগত চারদিন যাবত তিনি শারীরিক অসুস্থায় ভুগছিলেন। চিকিৎসার উদ্দেশ্য তিনি ঢাকায় গিয়েছিলেন আজ(০৪.০৫.২০২৫ইং) সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নোয়াখালী শহরে যারা নিয়মিত পত্রিকা কেনেন তারা ভালো করে চিনেন হকার বাহারকে।
বাহার ছিলেন সহজ সরল একজন ভালো মানুষ। শত কষ্ট আর পরিশ্রমেও সব সময় হাসিমুখে কথা বলতেন। সকলের সাথে মিশতেন। নোয়াখালীর সাংবাদিক মহলে ছিলেন খুবই প্রিয় একজন মানুষ।





























