ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪ ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার কক্সবাজার ইয়াবা সহ আটক ১ ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ নবীনগরে গাঁজা সহ আটক-১ দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে

সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষার্থীদের বরণ ও ওয়ারিন্টেশ ক্লাস উদ্বোধন

মফিজুর রহমান মহেশখালী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৪০৭ বার পড়া হয়েছে

সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষার্থীদের বরণ ও ওয়ারিন্টেশ ক্লাস উদ্বোধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কক্সবাজারের মহেশখালী দ্বীপ উপজেলার একমাত্র সরকারি কলেজ বঙ্গবন্ধু মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ফেব্রুয়ারি ) সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সকল বিভাগকে একযোগে এই নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে ব্যাপক আকারে নবীনবরণ না করে বিভাগ ভিত্তিক ছোট পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মকছুদ আহমদ। তিনি বলেন, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের উদ্যোগে সকল বিভাগের সমন্বয়ে ছোট পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।

সভাপতিত্ব করেন জনাব মকছুদ আহমদ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো ইয়াছিন উপজেলা নির্বাহী অফিসার মহেশখালী,উদ্বোধক জনাব আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী প্রতিষ্ঠাতা অত্র কলেজ,বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হোছাইন সাবেক অধ্যক্ষ অত্র কলেজ, জনাব আব্দুর রাজ্জাক,ওসি তদন্ত মহেশখালী থানা,জনাব মো হুমায়ুন কবির আজাদ, প্রধান শিক্ষক বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়,।স্বাগত বক্তৃতা করেন প্রফেসর সরওয়ার কামাল, সঞ্চালন করেন প্রফেসর জনাব হোসনে আরা বেগম।

বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ গ্রহণের বিষয়টি শুরু থেকেই নিশ্চিত করা হবে উল্লেখ করে আরও বলেন, সব সরকরি কলেজের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতে হবে।

অপরদিকে নবীন বরণ উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়েই দেখা যায় সাজ সাজ রব। ছোট পরিসরে অনুষ্ঠান হলেও নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস প্রাঙ্গনে।  বিভাগগুলোকে সাজানো হয়েছিল বেলুন আর রংবেরঙের ফুল দিয়ে। শিক্ষার্থীরাও ছিলেন বেশ উচ্ছ্বসিত।

নিসাত আফ্রিন নামের এক নবীন শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন পর হলেও উচ্চশিক্ষা নিতে একটি স্থায়ী ঠিকানা হয়েছে। শহরে না গিয়ে গ্রামে আমাদের প্রধান মন্ত্রী নারীদের সুবিধার্থে এর সুযোগ করে দেওয়ায় আমরা মহেশখালীর নারীরা আজীবন ঋনি হয়ে থাকবো ৷ গ্রামে মধ্যে ভালো একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। প্রত্যাশা করছি এখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজের জীবনের সাথে এ দেশকে আলোকিত করতে পারবো।

অপরদিকে শিক্ষকরাও বলছেন সরকারী বঙ্গবন্ধু কলেজের নিয়ম অনুযায়ী নিয়মিত ক্লাস-পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে কলেজ প্রশাসন। রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস পরীক্ষার পাশাপাশি এসাইনমেন্ট এবং বাস্তবমুখী শিক্ষার ব্যাপারেও জোর দেওয়া হবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষার্থীদের বরণ ও ওয়ারিন্টেশ ক্লাস উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩