ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক ২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে খরচে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক

মোঃ কবির হোসেন জামালপুর।
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৬৭১ বার পড়া হয়েছে

জামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর সদরে চিহ্নিত চার টিকেট কালোবাজারিকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ট্রেনের ৩৩টি টিকেট। রেলওয়ে জংশন এলাকা থেকে আটকের পর তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ওই চার টিকেট কালোবাজারি হলো পৌরসভার শাহপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে ইয়াছিন (৩৫), মৃত আজিজুল হকের ছেলে জামাল (৩৬), মৃত ননী মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪৩) ও আরব আলীর ছেলে লিটন মিয়া (৪০)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি আরও জানান, সোমবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জামালপুর রেলওয়ে জংশন এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে অভিযান চালায় র‍্যাব। এ সময় বিভিন্ন ট্রেনের ৩৩টি টিকেট উদ্ধারসহ ওই চার কালোবাজারিকে আটক করা হয়। উদ্ধারকৃত টিকেটের দাম আট হাজার সাতশ আটাত্তর টাকা। এছাড়া তাদের কাছ থেকে সিমসহ একটি মোবাইল সেট ও নগদ তেরো হাজার টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, থানায় সোপর্দ করা চার টিকেট কালোবাজারির বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক

আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩