ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীরা

মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীরা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবীসাধারণ শিক্ষার্থীরা। গতকাল জেলা জজ আদালতে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে আজ জেলা আইনজীবী সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসুচি পালন করে। দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে আয়োজিত মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়ালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছাত্র নামধারী সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আইনজীবীদের আহত করেছে। তারা আইনজীবীদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শণ করে বিচারাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে, আজ দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে পাল্টা মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা

কর্মসুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল ইহসান, আফরিন জান্নাত আখিসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, একটি ধর্ষণ মামলায় জন্ম নিবন্ধন জালিয়াতি করে আসামীকে নির্দোষ প্রমাণের অপচেষ্টা করে আইনজীবীরা। ধর্ষকের পক্ষ নেয়ার প্রতিবাদ করায় আইনজীবীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।

উল্লেখ্য, গতকাল একটি ধর্ষণ মামলার শুনানিকে কেন্দ্র করে আইনজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের এগার জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫