ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

ঠাকুরগাঁও সদর হাসপাতালে আড়াই মাস বয়সী শিশু চুরি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর হাসপাতালে আড়াই মাস বয়সী শিশু চুরি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালেশিশু ওয়ার্ড থেকে আড়াই মাস বয়সী এক নবজাতক চুরি হয়েছে। শিশুটির নাম সায়ান, সে সদর উপজেলার মনসুরহাট গ্রামের বাসিন্দা শিমুল হোসেনের ছেলে। ডেইলি স্টার বাংলা’র খবরে এমনটি জানা গেছে ।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে রোববার হাসপাতালে ভর্তি করা হয় সায়ানকে। ঘটনার দিন সকাল থেকেই এক অজ্ঞাতপরিচয় নারী শিশুটির আশপাশে ঘোরাফেরা করছিলেন। তিনি বিভিন্নভাবে সহানুভূতি দেখিয়ে শিশুটির পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

সন্ধ্যায় শিশুটির মা ও নানি পাশের ওয়ার্ডে এক আত্মীয়কে দেখতে গেলে ওই নারীকে কিছুক্ষণের জন্য শিশুটির দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু ফিরে এসে দেখেন, শিশুটিসহ নারীটি উধাও! তল্লাশি করেও তাদের কোনো খোঁজ মেলেনি।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা দ্রুত পুলিশে খবর দেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন নারী শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা দ্রুত পুলিশকে জানিয়েছি, যাতে শিশুটিকে উদ্ধার করা যায়।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন নারীর ছবি সংগ্রহ করেছি। শহরের বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”

শিশুটির পরিবার সন্তান ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও সদর হাসপাতালে আড়াই মাস বয়সী শিশু চুরি

আপডেট সময় : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫