ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক ভাঙলে জীবন থেমে থাকে না: জেনিফার লোপেজ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণসহ দুই যাত্রী আটক ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তানভীর ইমাম গ্রেপ্তার দেখানোর আদেশ জুলাই আন্দোলনে শহীদ জবি শিক্ষার্থী সাজিদের পরিবারের পাশে ছাত্রদল উজবেকিস্তানকে হারিয়ে কাভা ভলিবলের ফাইনালে বাংলাদেশ জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে: পানিসম্পদমন্ত্রী ৪৪ রাষ্ট্রীয় শিল্প বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ জাতীয় মুক্তি কাউন্সিলের ঢাবি উপাচার্যকে ‘জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা’ বই উপহার হবিগঞ্জে হামলার প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ২১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দিল সরকার

ঘোড়াঘাটে ছাত্র-জনতা আন্দোলনের মিছিলে হামলা, ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে ছাত্র-জনতা আন্দোলনের মিছিলে হামলা, ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (৬৫) ও একই ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬০)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র- জনতা মিছিল নিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ডে যায়। সেখানে আন্দোলনকারীদের ওপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সেই সাথে যানবাহন ভাংচুর, মোটরসাইকেল ও দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতা– কর্মিসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ছাত্র-জনতামিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেপতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ছাত্র-জনতা আন্দোলনের মিছিলে হামলা, ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫