ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা

আড়াইহাজারে দিনব্যাপী জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সিফাতুল মারুফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

আড়াইহাজারে দিনব্যাপী জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিফাতুল মারুফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি )সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াই হাজার উপজেলার উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সার্বিক সহযোগিতায় গোপালদী বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়।
মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ফিজিওথেরাপি ও ডেন্টাল সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এ সময় সতের জন বিশেষজ্ঞ চিকিৎসক দুই সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এন ডি এফ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা আলী আশরাফ খানের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এন ডি এফ এর জেলা সেক্রেটারি ডা আবদুল মালেক, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী মোল্লা প্রমূখ।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিলো মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আড়াইহাজারে দিনব্যাপী জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫