ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

রাফিনিয়ার ‘পারফেক্ট’ হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে ৪১ হাজার দর্শকের সামনে সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের জয়রথ বজায় রেখেছে বার্সেলোনা। ম্যাচে চোখধাঁধানো এক ‘পারফেক্ট’ হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ‘দা লিমা’। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে এটি রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিক, যার সুবাদে মৌসুমের প্রথম ৮ ম্যাচের সবকটিতেই জয় পেল কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরুটা অবশ্য বার্সেলোনার জন্য সহজ ছিল না। ১৯ মিনিটে ইউসুফ ফোফানার হেডে গোল করে সেভিয়াকে এগিয়ে নেন। তবে পিছিয়ে পড়ার ধাক্কা সামলাতে বেশি সময় নেয়নি বার্সা। এর ঠিক তিন মিনিট পর আন্দ্রেস ক্রিস্টেনসনের রক্ষণচেরা পাস ধরে এক ডিফেন্ডারকে ডজ দিয়ে ডান পায়ের নিখুঁত শটে সমতা ফেরান রাফিনিয়া।

প্রথমার্ধের সমতার পর দ্বিতীয়ার্ধে বার্সার আক্রমণের মূল কারিগর ছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের ৮ মিনিটে তাঁর একটি শট পোস্টে লেগে ফিরে এসেছিল। সেই আক্ষেপ ভুলে ৫২ ও ৬৯ মিনিটে রাফিনিয়ার বাকি দুটি গোলের উৎস হন ইয়ামালই। ৫২ মিনিটে ইয়ামালের চমৎকার ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। এরপর ৬৯ মিনিটে ইয়ামালের আরেকটি চমৎকার পাস থেকে বাঁ পায়ের চিপ শটে সেভিয়া গোলকিপার ভ্লাকোদিমিসকে পরাস্ত করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ডান পা, হেড ও বাঁ পায়ের সমন্বয়ে গড়া এই ‘পারফেক্ট’ হ্যাটট্রিক লা লিগার ইতিহাসে বেশ বিরল। বার্সেলোনার হয়ে লিগে ৩৬টি হ্যাটট্রিক করলেও লিওনেল মেসির ঝুলিতে এমন কোনো ‘পারফেক্ট’ হ্যাটট্রিক নেই। বার্সার হয়ে সর্বশেষ ২০১৫ সালে লুইস সুয়ারেজ এমন হ্যাটট্রিক করেছিলেন। গত বুধবার রাতে রেসিংয়ের বিপক্ষে হ্যাটট্রিক করার পর চার দিনের ব্যবধানে এটি রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিক।

চলতি মৌসুমে স্ট্রাইকার পজিশনে খেলা রাফিনিয়া ৮ ম্যাচে ১৪টি গোল করেছেন, যার মধ্যে লিগে ৭ ম্যাচে করেছেন ১২ গোল। চার ম্যাচে তিনি অন্তত দুটি করে গোল পেয়েছেন। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে দাবি করেছিলেন যে তিনি উসমান দেম্বেলে ও রাফিনিয়ার চেয়ে বেশি গোল করেন, তবে এই মৌসুমে এমবাপ্পের ৮ গোলের চেয়ে রাফিনিয়ার গোলসংখ্যা এখন অনেক বেশি।

বার্সেলোনার ইতিহাসে প্রথম ৭ ম্যাচে রাফিনিয়ার মতো দুর্দান্ত শুরু করতে পেরেছিলেন কেবল মারিয়ানো মার্টিন, তাও প্রায় ৮৩ বছর আগে ১৯৪৩-৪৪ মৌসুমে। আর লা লিগার ইতিহাসে প্রথম ৭ ম্যাচে তাঁর চেয়ে বেশি গোল করেছেন কেবল দুজন—১৯৪৩-৪৪ মৌসুমে ওভিয়েদোর এচেভেরিয়া (১৪ গোল) এবং ২০১৪-১৫ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো (১৩ গোল)। রাফিনিয়ার বক্সে এমন চাতুরি ও গোল করার ধরন অনেককে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও দা লিমার কথা মনে করিয়ে দিচ্ছে। এই জয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা, এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ৬ পয়েন্টে এগিয়ে।

সেভিয়া ১-৩ বার্সেলোনাক্যামেরাটা ধরতেই তিন আঙুলের ইশারায় রাফিনিয়াকে দেখিয়ে সব বুঝিয়ে দিলেন লামিনে ইয়ামাল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

রাফিনিয়ার ‘পারফেক্ট’ হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা

আপডেট সময় : ০৫:০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬