ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

ফিফা আসিয়ান কাপের সূচি প্রকাশ: বাংলাদেশের প্রতিপক্ষ যারা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর। বুধবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই প্রতিযোগিতায় বাংলাদেশের খেলার অফিশিয়াল সূচি প্রকাশ করেছে। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

জাকার্তার ঐতিহাসিক গেলোরা বান কার্নো স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। এরপর দুই দিন বিরতি দিয়ে ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে এবং একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।

ফিফা আরব কাপের আদলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গত বছর নেওয়া হয়েছিল, যা চলতি বছরের ফিফা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ভারত ও চীন টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেওয়ায় কপাল খোলে বাংলাদেশ ও পাকিস্তানের। চীনের পরিবর্তে পাকিস্তান এবং ভারতের জায়গায় বাংলাদেশকে খেলার সুযোগ দেয় ফিফা। ফিফার এই আমন্ত্রণে বাফুফে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

আসন্ন এই আসরকে সামনে রেখে বাফুফে ইতিমধ্যেই ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে বর্তমানে দলের প্রস্তুতি ক্যাম্প চলছে। প্রাথমিক দলের এই ক্যাম্পে বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের রাখা হয়নি। তবে হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম চূড়ান্ত স্কোয়াডে থাকবেন এবং টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন। ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।

বাফুফের ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন— গোলকিপার হিসেবে মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান ও আনিসুর রহমান। ডিফেন্ডার লাইনে আছেন তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন ও ইসা ফয়সাল। মিডফিল্ডে খেলবেন জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও কাজেম শাহ। আর ফরোয়ার্ড পজিশনে ডাক পেয়েছেন রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফিফা আসিয়ান কাপের সূচি প্রকাশ: বাংলাদেশের প্রতিপক্ষ যারা

আপডেট সময় : ০১:০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬