ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে জিতল জ্ঞানের উৎস পাঠাগার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে তেলিপাড়া একাদশকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে জ্ঞানের উৎস পাঠাগার। সোমবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মাঠে ‘জ্ঞানের উৎস পাঠাগার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদিদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিকেল ৪টায় শুরু হওয়া এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন। আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি জমে উঠলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে জ্ঞানের উৎস পাঠাগার দল। অন্যদিকে তেলিপাড়া একাদশ কোনো গোল করতে সমর্থ হয়নি। খেলাটি উপভোগ করতে পাথারিয়া গ্রামের মাঠে সব বয়সী বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়াসুলভ আচরণ উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

এই ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের দুর্গাপুর পৌর কমিটির সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি ও যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান খান। এছাড়া চন্ডিগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম খোকন সরকার এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন রহমান আকাশসহ স্থানীয় আরও অনেকে এতে অংশ নেন।

টুর্নামেন্টের আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদকাসক্তি এবং নানামুখী সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সুস্থ বিনোদন ও নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে জিতল জ্ঞানের উৎস পাঠাগার

আপডেট সময় : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬