ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয় ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান শক্ত করল বার্সেলোনা অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা: ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা, অধিনায়ক বাভুমা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সিরিজটি অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই দলে ফিরেছেন পেসার জেরাল্ড কোয়েটজি। তবে চোটের কারণে দলের অন্যতম প্রধান পেসার কাগিসো রাবাদা এই সিরিজে খেলতে পারবেন না। তিনি অবশ্য এরপর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার আশা করছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে রাখা হয়েছে অটনিয়েল বার্টম্যান, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, করবিন বশ ও মার্কো ইয়ানসেনকে। মিডল অর্ডারে ডেওয়াল্ড ব্রেভিসের পরিবর্তে ম্যাথিউ ব্রিটজকে সুযোগ দেওয়া হয়েছে। ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসের ওপর। এছাড়া স্পিন বিভাগে রয়েছেন দুই বিশেষজ্ঞ স্পিনার—বিয়র্ন ফোরটুইন ও কেশব মহারাজ। দলের অন্যান্য অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে রয়েছেন এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, বিশ্বকাপ এক বছরেরও কম সময় দূরে থাকায় এই সিরিজটি দল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজগুলোর আগে খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সুযোগও তৈরি হবে এই সিরিজে।

সিরিজের প্রথম ম্যাচটি ২৪ সেপ্টেম্বর ডারবানে অনুষ্ঠিত হবে। এরপর ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে দ্বিতীয় এবং ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোরটুইন, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা, অধিনায়ক বাভুমা

আপডেট সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬