ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

নারী টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্য দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। বুধবার দুবাইতে অনুষ্ঠিত ম্যাচে ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার মাত্র ৫ রান খরচায় ৭টি উইকেট শিকার করেছেন। নিজের ৩.৩ ওভারের স্পেলে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বিশ্বের প্রথম নারী বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন তিনি।

নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ছয়জন বোলার এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন, যার সর্বশেষ সংযোজন আতাপাত্তু। এছাড়া নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। এর আগের রেকর্ডটি ছিল থাইল্যান্ডের অফ স্পিনার ওংপাকা লিংপ্রাসার্টের দখলে, যিনি ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। এ ছাড়া এশিয়া কাপে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে পাকিস্তানের উমাইমা সোহেল (১৩ রানে ৫ উইকেট) ও নিদা দারের (২১ রানে ৫ উইকেট)।

আতাপাত্তুর এই বিধ্বংসী বোলিংয়ের দিনে আগে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছিল। পরে বল হাতে আতাপাত্তুর ঘূর্ণিজাদুতে ইন্দোনেশিয়াকে ৭৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শ্রীলঙ্কা। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমি-ফাইনালের পথে এক পা দিয়ে রাখল লঙ্কানরা। ব্যাট হাতে রান না পাওয়ার আক্ষেপ যেন বল হাতেই মিটিয়ে নিলেন লঙ্কান অধিনায়ক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নারী টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু

আপডেট সময় : ০৯:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬