ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ক্রিকেট বল হাতে ১০০ কিলোমিটার দৌড়ে মাঠে স্যাম বোদুয়ানো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেট মাঠে বোলিং করার জন্য রানআপ নিতে সাধারণত কয়েক কদম দৌড়ই যথেষ্ট। কিন্তু ইংল্যান্ডের গিল্ডফোর্ডের ক্লাব ক্রিকেটার ২২ বছর বয়সী স্যাম বোদুয়ানো এই রানআপের দৈর্ঘ্য বাড়িয়ে নিয়েছেন প্রায় ১০০ কিলোমিটারে। গত শনিবার রাত ১২টায় লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে ক্রিকেট পোশাক পরে এবং হাতে বল নিয়ে তিনি এই দীর্ঘ দৌড় শুরু করেন।

প্রায় ১৪ ঘণ্টা ধরে অবিরাম ছুটে রোববার বেলা ২টার দিকে ওকিংয়ের ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাবে পৌঁছান স্যাম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, দৌড় শেষ করেই তাকে সরাসরি বোলিং করতে হয়েছে, মাঝপথে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ ছিল না। এমনকি পুরো দৌড়জুড়ে তাকে ক্রিকেট জার্সি পরে থাকতে হয়েছে এবং হাতে বল রাখতে হয়েছে, যা শারীরিক পরিশ্রমকে আরও কঠিন করে তুলেছিল।

নিজের এই অদ্ভুত চ্যালেঞ্জের অনুপ্রেরণা প্রসঙ্গে স্যাম জানান, তিনি আগের এক রেকর্ডধারীকে ২৪ কিলোমিটার দৌড়ে এসে বোলিং করতে দেখেছিলেন। সেই থেকেই তাঁর মাথায় আসে, ২৪ কিলোমিটার যদি সম্ভব হয়, তাহলে ১০০ কিলোমিটার কেন নয়? পুরো যাত্রাপথে তিনি লন্ডন ব্রিজে দাঁড়িয়ে ভিডিও করেছেন এবং ভোরের আলো ফোটার আগে শরীরের সঙ্গে লড়াই করে দৌড় অব্যাহত রেখেছেন। ভোর ৫টা ১১ মিনিটেও দৌড়াতে দৌড়াতেই তিনি ভিডিও তৈরি করেছিলেন।

এই চ্যালেঞ্জের সবচেয়ে মজার অংশ ছিল যখন ১০০ কিলোমিটার দৌড় শেষে তিনি মাঠে পৌঁছান, তখন তাঁর প্রথম বলের সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং স্যামের বাবা। তবে এই উদ্যোগের পেছনে কেবল রেকর্ড গড়ার নেশাই ছিল না। এই অভিনব যাত্রার মাধ্যমে স্যাম রুথ স্ট্রস ফাউন্ডেশনের জন্য ৬ হাজার পাউন্ড সংগ্রহ করেছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের প্রয়াত স্ত্রী রুথ স্ট্রসের স্মরণে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ক্যানসারে প্রিয়জনকে হারানো বা টার্মিনাল ক্যানসারের মতো কঠিন পরিস্থিতির শিকার পরিবারগুলোকে সহায়তা প্রদান করে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ক্রিকেট বল হাতে ১০০ কিলোমিটার দৌড়ে মাঠে স্যাম বোদুয়ানো

আপডেট সময় : ০১:৩৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬