ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১ পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫ নরসিংদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ডিবির অভিযানে হেরোইন সেবনকারী ২ জন ও ইয়াবা সহ ১ জন গ্রেফতার রংপুরে মাদক কারবারি শিউলিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ তিস্তা ব্যারেজ পরিদর্শনে একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচন সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে প্রচারণায় তুঙ্গে মোঃ শেখ ফরিদ উদ্দিন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা জব্দ

রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী বলী খেলায় হাজারো মানুষের ঢল

মুবিন বিন সোলাইমান চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ৪৪২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী বলী খেলায় হাজারো মানুষের ঢল

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে রাজারহাট মাঠে ঐতিহ্যবাহী বলীখেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ মে) ২০২৩ইং তারিখ বিকেলে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পদুয়া জয়নগরের নাছের বলি। তিনি একই ইউনিয়নের খুরুশিয়া এলাকার আবুল হোসেন বলিকে হারিয়েছে৷ এছাড়া দ্বিতীয় হয়েছে শিলক ইউনিয়নের হৃদয় বলি।

উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাটে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের সহযোগিতায় আয়োজিত খেলায় অর্ধ শতাধিক বলি অংশগ্রহণ করেন। যেখানে হাজারো মানুষের ঢল নামে। শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত মৎস্য খামারী তথ্যমন্ত্রীর ছোট ভাই এরশাদ মাহমুদ। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) দুলাল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবু জাফর তালুকদার, প্যানেল চেয়ারম্যান জাহেদ হাছান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।

অন্যদিকে, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ধামাইর হাট মুন্সি স্কুল সংলগ্ন বিলে বিকাল ৩টায় আনজু মিয়ার বলি খেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান তথ্যমন্ত্রীর ছোট ভাই খালেদ মাহমুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী বলী খেলায় হাজারো মানুষের ঢল

আপডেট সময় : ০৫:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩