ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর এই ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। এই ম্যাচটি খেলতে প্রায় ৯০ সদস্যের একটি বহর নিয়ে তাদের ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচি বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।

এই প্রস্তাবের অংশ হিসেবেই ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল ঢাকায় আসেন। তারা বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে গিয়ে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্স পরিদর্শন করেন। এরপর তারা বসুন্ধরা কিংস অ্যারেনাও ঘুরে দেখেন এবং রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন।

মূলত ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রতিনিধিদল ঢাকায় এসেছে। ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি খেলার জন্যই ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছিল, যেখানে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য, ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে আসেনি। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর লিওনেল মেসির আর্জেন্টিনা ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল।

নিউজটি শেয়ার করুন

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল

আপডেট সময় : ০৮:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬