ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

ম্যাকাই টেস্টে ব্যাটিং ধস: উঠছে টেকনিক্যাল দুর্বলতার প্রশ্ন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাকাই টেস্টের প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর আবারও সামনে এসেছে ব্যাটারদের টেকনিক্যাল দুর্বলতার প্রশ্ন। ডারউইনের প্রথম টেস্টের সেই দুর্দান্ত জয়ের রেশ কাটতে না কাটতেই এমন পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মাঝে বড় ধাক্কা দিয়েছে।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটে সকালের সেশন থেকেই বাড়তি বাউন্স, সুইং ও সিম মুভমেন্ট ছিল স্পষ্ট। তবে এই ব্যাটিং ধসের পেছনে উইকেটের চেয়ে ব্যাটারদের টেকনিক্যাল ঘাটতিই বেশি দায়ী বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মিচেল স্টার্কের গতি, বাঁহাতি অ্যাঙ্গেল আর দেরিতে সুইং করা বিষাক্ত বোলিংয়ের সামনে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের টপ অর্ডার। বিশ্বমানের এই পেসারের স্টাম্প লাইনের আক্রমণাত্মক বোলিংয়ের সাথে নিজেদের ব্যাটিং পরিকল্পনা বদলে মানিয়ে নিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন শান্তরা।

ডারউইনে যে ধৈর্য ও শৃঙ্খলা দেখা গিয়েছিল, তা ম্যাকাই টেস্টের প্রথম দিনেই যেন উধাও হয়ে গেল। প্রথম টেস্টে ব্যাটাররা বল ছেড়ে দিয়ে বোলারদের ক্লান্ত হওয়ার অপেক্ষা করেছিলেন এবং বলের কাছে গিয়ে দেরিতে শট খেলেছিলেন। কিন্তু এদিন সেই ইতিবাচক মানসিকতার দেখা মেলেনি। ওপেনার সাদমান লাইনের বিপক্ষে খেলতে গিয়ে দেরিতে সুইং করা বলে পরাস্ত হন। অন্যদিকে তানজিদ ও মুমিনুল দুজনেই নিজেদের রেঞ্জের বাইরের বল তাড়া করতে গিয়ে অপ্রয়োজনীয় শটে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। অধিনায়ক শান্তর আউট কিছুটা দুর্ভাগ্যের হলেও সামগ্রিক টপ অর্ডারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, তারা যেন জীবনের প্রথম টেস্ট খেলছেন।

তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি এখনো যেকোনো দিকে মোড় নিতে পারে। প্রথম দিনেই পড়েছে মোট ১৮টি উইকেট, যা প্রমাণ করে দুই দলের বোলাররাই দাপট দেখিয়েছেন। বাংলাদেশের পক্ষে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম কিছুটা স্বস্তি এনে দিয়েছেন। ম্যাকাইর উইকেটের চরিত্র নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় না এলেও, এখানকার পেস বোলিংয়ের পরিসংখ্যান বেশ চমকপ্রদ। প্রথম দিনে অস্ট্রেলিয়ার বোলারদের গড় সুইং যেখানে ছিল ২৪.৭ সেন্টিমিটার, সেখানে বাংলাদেশের বোলাররা আদায় করেছেন গড়ে ৩৪.৫ সেন্টিমিটার সুইং। এই বিশাল ব্যবধানই বাংলাদেশের পেস আক্রমণের কার্যকারিতা ফুটিয়ে তোলে।

প্রথম ইনিংসে যদি বোর্ডে আরও ১০০টি রান থাকত, তবে ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকত। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো রয়েছে। ম্যাচটি জেতার সম্ভাবনা দুই দলের জন্যই উন্মুক্ত। এই টেস্টের দ্বিতীয় ইনিংসেই মূলত বাংলাদেশের ব্যাটারদের ধৈর্য ও সামর্থ্যের আসল পরীক্ষা দিতে হবে। প্রথম দিনের সকালটা ব্যাটিংয়ের ভয়াবহতা দিয়ে শুরু হলেও দিনটি শেষ হয়েছে বাংলাদেশের জন্য নতুন এক আশার আলো নিয়ে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ম্যাকাই টেস্টে ব্যাটিং ধস: উঠছে টেকনিক্যাল দুর্বলতার প্রশ্ন

আপডেট সময় : ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬