ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

প্রিমিয়ার লীগে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক হালসিটির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ নয় বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগে ফিরে দুর্দান্ত জয় তুলে নিয়েছে হালসিটি। এমকেএম স্টেডিয়ামের চেনা আঙিনায় তারা ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। গত মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে মিডলসবরার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে জিতে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিমিয়ার লীগে জায়গা করে নিয়েছিল দলটি।

ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ম্যাকবার্নির শট ইউনাইটেড গোলরক্ষক লামেন্স রুখে দিলেও ফিরতি বলে বক্সের ভেতর থেকে গোল করে হালসিটিকে এগিয়ে দেন সেমি আজাই। ২০১৭ সালের পর প্রিমিয়ার লীগে এটিই ছিল হালসিটির প্রথম গোলের উদযাপন। বিরতির আগে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রায়ো ভায়েকানো থেকে আসা ডিফেন্ডার নোবেল মেন্ডি। স্লেটারের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে নিজের অভিষেক গোলটি করেন তিনি।

প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেড বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি। ব্রুনো ফের্নান্দেস ও দোরগু বক্সের কাছাকাছি বল নিয়ে গেলেও তাদের প্রচেষ্টা ব্লক হয়ে যায়। এছাড়া এমবেউমোর একটি শট রুখে দেন হাল সিটির গোলরক্ষক জোলাকিস এবং ম্যাচের শেষদিকে তিয়েলেমান্সের একটি ক্রসও তিনি তালুবন্দি করেন। ম্যাচে ইউনাইটেডের পাত্রিক দোরগু ও হাল সিটির ম্যাট ক্রুকস হলুদ কার্ড দেখেন।

বিরতির পর ২০২৪ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লীগে খেলতে নামা মার্কাস র‌্যাশফোর্ডকে মাঠে নামান ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবেউমোর একটি চেষ্টা অফসাইডের কারণে বাতিল হয়। ৫৩ মিনিটে কর্নার থেকেও গোল পায়নি ইউনাইটেড। ৫৬ মিনিটে বেলুমির একটি বাঁকানো শট বারের ওপর দিয়ে চলে যায় এবং তিয়েলেমান্সের একটি থ্রু বল র‌্যাশফোর্ডের নাগালে পৌঁছানোর আগেই জোলাকিস গ্লাভসবন্দি করেন।

৬২ মিনিটে অস্বস্তিতে মাঠ ছাড়েন হাল সিটির গোলদাতা নোবেল মেন্ডি, তার জায়গায় নামেন বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার লুকাস হেরিংটন। ইউনাইটেড শিবিরেও পরিবর্তন আসে, আন্দ্রে সান্তোস ও ইউরি তিয়েলেমান্সের বদলে মাঠে নামেন কোবি মাইনু ও বেনিয়ামিন সেস্কো। ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় কোডি দ্রামের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি আসে ৭৭ মিনিটে, তবে কুনিয়ার বাড়ানো বলে এমবেউমোর শট গোললাইন ছেড়ে বেরিয়ে এসে দারুণভাবে সেভ করেন জোলাকিস। ৮৪ মিনিটে হ্যারি ম্যাগুইরের শটও রুখে দেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে হালসিটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রিমিয়ার লীগে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক হালসিটির

আপডেট সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬