ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩ হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয় প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা

এ বছর হচ্ছে না বিপিএল, জানালেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ২০২৬-২০২৭ মৌসুমে মাঠ গড়াবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি লঙ্ঘন, নানা অনিয়ম এবং বড় অঙ্কের আর্থিক লোকসানের ধাক্কা সামলাতে টুর্নামেন্টটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিরতিতে বিপিএলকে নতুন করে ঢেলে সাজানো হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আসন্ন মৌসুমে বিপিএল আয়োজনের কোনো সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, "আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হচ্ছে না।"

টুর্নামেন্টের বিভিন্ন সমস্যা তুলে ধরে বিসিবি সভাপতি জানান, বিপিএল এভাবে চালানোর পক্ষে নন তিনি। এখানে বেশ কিছু জটিলতা রয়েছে। রংপুর ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ছাড়া বাকিদের সার্বিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তামিম উল্লেখ করেন, কিছু ক্ষেত্রে টুর্নামেন্টের নিয়মকানুনও ভঙ্গ করা হয়েছে।

আর্থিক ক্ষতির বিষয়টি সামনে এনে তামিম ইকবাল বলেন, কোনো দল হুট করে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে কিংবা নিয়ম না মানলে তার পুরো দায়ভার বিসিবিকে নিতে হয়। এর ফলে গত দুই বছরে বোর্ডের প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। যেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, সেখানে কেন লোকসান হবে—এমন প্রশ্ন তোলেন তিনি। এই সমস্যার সমাধান না করে লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়াকে যুক্তিযুক্ত মনে করছেন না বিসিবি প্রধান।

তবে বিপিএল আয়োজনের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন তামিম। তাড়াহুড়ো না করে পর্যাপ্ত সময় নিয়ে একটি নিখুঁত ও গোছানো টুর্নামেন্ট উপহার দেওয়াই এখন বোর্ডের মূল লক্ষ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

এ বছর হচ্ছে না বিপিএল, জানালেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬