ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের প্রথম সফর, জাপানের তীব্র প্রতিবাদ বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা, সতর্কবার্তা জাতিসংঘের রাজধানীর বাজারে সবজির চড়া দাম, অধিকাংশের কেজি ৮০ টাকা শহীদ কাইয়ুমের পরিবারের বেঁচে থাকার লড়াই ও বিচারহীনতার হাহাকার ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নাকচ করল পাকিস্তান সেনাবাহিনী তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ এমন ক্রিকেটার আগে দেখিনি: বৈভব সূর্যবংশীর প্রশংসায় হরভজন সিং ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, ৩ নেতাকর্মী গ্রেফতার মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তির ব্যবহার

বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমিকে এশিয়ান গেমসে নারী ফুটবল দলের ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী মাসে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য নওমিকে ম্যানেজার করে বাফুফে ইতোমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে তালিকা পাঠিয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন টিম হোটেলে মদ নিয়ে প্রবেশের অভিযোগে নওমির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এ ঘটনায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) বাফুফেকে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাফুফে নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিলটনকে প্রধান করে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে।

ঘটনার প্রায় দুই মাস অতিবাহিত হলেও তদন্ত কমিটি এখনো তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি। কমিটির সদস্য ও অতিরিক্ত সচিব আতিকুর রহমান জানিয়েছেন, প্রায় এক মাস আগে তাদের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। চলমান তদন্তের মধ্যেই এমন একজন বিতর্কিত ব্যক্তিকে বড় টুর্নামেন্টে গুরুদায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২৩: ০০আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২৩: ০২ সবশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে

আপডেট সময় : ০২:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬