ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

এক মাসের মধ্যে আরও ২০০ ক্রীড়াবিদ পাচ্ছেন নিয়মিত ক্রীড়া ভাতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হচ্ছে নতুন ইতিবাচক খবর। আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে নিয়মিত ক্রীড়া ভাতার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ঘোষণা দেন। তিনি সেখানে ‘এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসেছিলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩০০ জন ক্রীড়াবিদ নিয়মিতভাবে সরকারি ক্রীড়া ভাতা পাচ্ছেন। নতুন করে আরও ২০০ জন যুক্ত হওয়ার ফলে এই ভাতার আওতায় আসা মোট ক্রীড়াবিদের সংখ্যা দাঁড়াবে ৫০০ জনে। আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক বা উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী নতুন ক্রীড়াবিদদেরও পর্যায়ক্রমে এই ভাতার আওতায় নিয়ে আসা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়ে আমিনুল হক বলেন, এদের সমাজের বোঝা ভাবা যাবে না। অনেক সময় যে সন্তানদের পরিবার আড়ালে রাখতে চায়, তারাই একসময় অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা প্যারা গেমসে দেশের জন্য বড় সম্মান বয়ে আনে।

বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটদের জন্য সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তাদের জন্য সারা বছর নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা, আধুনিক সুযোগ-সুবিধা প্রদান এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া তাদের জন্য একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের বিষয়েও সরকারের আলোচনা চলছে। দেশের ৬৪টি জেলায় লুকিয়ে থাকা প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ নামে একটি জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এক মাসের মধ্যে আরও ২০০ ক্রীড়াবিদ পাচ্ছেন নিয়মিত ক্রীড়া ভাতা

আপডেট সময় : ০৫:০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬