ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেকার তরুণদের প্রতিবাদী মুখ হয়ে মোদি সরকারের মাথাব্যথার কারণ দীপকে দিল্লিতে সিজেপির বিক্ষোভ পণ্ড, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৮ হাজার সেগুনবাগিচায় গ্রাফিতি মোছার চেষ্টায় আটক আ ন ম আয়াস সিলেট বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সম্মেলন অনুষ্ঠিত সাত দিনে সংস্কার শেষে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র হস্তান্তর করলেন প্রতিমন্ত্রী দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় ও কড়াকড়ি, আটক শীর্ষ রাজনৈতিক নেতারা প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকদের জন্য প্ল্যান মেডি ট্রিপের বিশেষ সুবিধা বিক্ষোভকারীদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের দিল্লিতে সিজেপি প্রধান দিপকে আটক, আন্দোলনের নেতৃত্বে অজিঙ্ক শিন্ডে প্রাচীন মিশরীয় চিকিৎসা ও মস্তিষ্কের আঘাতের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ

ফাইনাল শেষে মেসি কী বলেছিলেন, জানালেন লামিন ইয়ামাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাচ শেষ হওয়ার পর মাঠের ঘাসের ওপর বিষণ্ন মনে বসে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর চোখেমুখে ছিল পরাজয়ের স্পষ্ট ছাপ। সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের উৎসবে মেতে না উঠে স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল ছুটে যান মেসির কাছে। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে হাত বাড়িয়ে দেন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপর ইয়ামাল তাঁকে টেনে তোলেন এবং একে অপরকে জড়িয়ে ধরেন। সে সময় মেসির পিঠে স্নেহভরে হাত বুলিয়ে দেন ইয়ামাল। তখন মেসিও তাঁকে কিছু একটা বলছিলেন, যা সেই মুহূর্তে শোনা যায়নি। অবশেষে সেই গোপন কথোপকথন প্রকাশ্যে এনেছেন ইয়ামাল নিজেই।

স্পেনের এই বিশ্বজয়ী তারকা জানান, লিওনেল মেসিকে তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করেন এবং সবসময় তাঁর প্রশংসা করেন। ম্যাচ শেষে মূলত মেসির প্রতি নিজের শ্রদ্ধা জানাতেই তিনি সেখানে গিয়েছিলেন।

মেসি তাঁকে কী বলেছিলেন, সে বিষয়ে ইয়ামাল বলেন, ‘তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বলেছেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতেই রয়েছে।’ মেসির এই উপদেশকে নিজের কাছে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন ইয়ামাল। তিনি যোগ করেন, ‘তাঁর ওই কথাগুলো আমার কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতোই মূল্যবান।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ফাইনাল শেষে মেসি কী বলেছিলেন, জানালেন লামিন ইয়ামাল

আপডেট সময় : ০১:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬