ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

১৬ বছর পর শিরোপা জয়ী স্পেনের নায়ক ফেরান তোরেস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অমরত্ব পাওয়ার জন্য একটি মাত্র মুহূর্তই যথেষ্ট। ফেরান তোরেস এবারের বিশ্বকাপে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটির দেখা পেলেন, যা তাকে স্প্যানিশ ফুটবলের রূপকথার পাতায় চিরস্থায়ী জায়গা করে দিয়েছে। নিউ জার্সির ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে পেদ্রো পোরোর ক্রস আর্জেন্টিনার বক্সে পৌঁছালে বাঁ প্রান্তে থাকা নিকো উইলিয়ামস হেড করে বল পাঠান ডানে। সেখানে দাঁড়িয়ে থাকা ফেরান তোরেসের বাঁ পায়ের শট সরাসরি আর্জেন্টিনার জালে জড়িয়ে যায়। এই একটি গোলেই ১৬ বছরের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে স্পেন ঘরে তুলেছে বিশ্বকাপ ট্রফি।

টুর্নামেন্টজুড়ে একটি গোলের জন্য মরিয়া তোরেস ফাইনালে ৬২ মিনিটে মিকেল ওইয়ারসাবালের বদলি হিসেবে মাঠে নামেন। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বদলি হিসেবে নেমে গোল করা পঞ্চম খেলোয়াড় তিনি। এছাড়া ২০১৪ সালের ফাইনালে জার্মানির মারিও গোটশের পর প্রথম কোনো বদলি খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করলেন তোরেস।

টুর্নামেন্টের শুরুটা তার জন্য খুব একটা সুখকর ছিল না। গ্রুপ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলটি ভিএআরে বাতিল হওয়ার পর তোরেসকে কাঁদতে দেখা গিয়েছিল। ফাইনালে শেষ বাঁশি বাজার পরও তার চোখে ছিল আনন্দাশ্রু। ১১৩ মিনিটে অফসাইডের কারণে তার আরও একটি গোল বাতিল হয়, কিন্তু ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের কাছে এখন সেসবের চেয়ে ট্রফি জয়ই বড়। ১৬ বছর আগে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে অতিরিক্ত সময়ে গোল করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবার তোরেসের গোলটি সেই ঐতিহাসিক মুহূর্তের পাশেই জায়গা করে নিল। মজার ব্যাপার হলো, দুজনেই গোলের সময় বার্সেলোনার খেলোয়াড় ছিলেন।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর একাদশ থেকে বাদ পড়া তোরেস পুরো টুর্নামেন্টে সমালোচনার মুখে ছিলেন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তার শট ক্রসবারে লেগে ফিরে এসেছিল। তবে শেষ পর্যন্ত ফাইনাল তাকে দুই হাত ভরেই দিয়েছে। ম্যাচ শেষে স্প্যানিশ টিভি চ্যানেল ‘লা ১’-কে তোরেস বলেন, এই গোলটি কেবল তার নয়, ৪ কোটি ৭০ লাখ মানুষের। তিনি আরও বলেন, বিশ্বকাপজুড়ে তীব্র সমালোচনার পর সৃষ্টিকর্তার কৃপায় তিনি এই পুরস্কার পেয়েছেন, কারণ ঈশ্বর তাদেরই পুরস্কৃত করেন যারা এর সবচেয়ে বেশি যোগ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

১৬ বছর পর শিরোপা জয়ী স্পেনের নায়ক ফেরান তোরেস

আপডেট সময় : ০৬:১৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬