ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা: ৭ স্বাস্থ্যকর্মীর ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা রায়পুরায় ম্যারাথন: অংশ নিলেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার দৌড়বিদ মতিঝিলে ভবন দখলের অভিযোগ: যুব অধিকার পরিষদ থেকে সানি সারোয়ার বহিষ্কার রিকশাচালক হিসেবে হাজির হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ শনিবার শুভ মহালয়া, শুরু হচ্ছে দেবীপক্ষ ও দুর্গাপূজার ক্ষণগণনা অ্যান্টার্কটিকায় উধাও পাঁচ লাখ পেঙ্গুইন, হারাল বৃহত্তম কলোনির খেতাব ‘এতিমখানায় টাকা দিয়ে দিস’, নানা পাটেকরের স্মৃতিচারণায় রোহিত শেঠি মোদি সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠির জনপ্রিয়তার নেপথ্যে কী? দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি

সেমিফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড: সম্ভাব্য একাদশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

ম্যাচটির আগে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ফিটনেস নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার সময় দ্বিতীয়ার্ধে সুইস অধিনায়ক গ্রানিত জাকার সঙ্গে সংঘর্ষে মেসির মুখে আঘাত লাগে। চোখের পাশে কেটে রক্ত বের হলেও তিনি চিকিৎসা নিয়ে পুরো ১২০ মিনিট মাঠে ছিলেন। তবে সেই শঙ্কা এখন দূর হয়েছে এবং তিনি ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশেই খেলছেন। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়েই আর্জেন্টিনা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড, রিচি জেমস, এজরি কোনসা, মার্ক গেইহি, ও’রেইলি, এলিট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকোয়াকা সাকা, অ্যান্তোনিও গর্ডন এবং হ্যারি কেইন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি এবং জিউলিয়ানো সিমিওনে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সেমিফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড: সম্ভাব্য একাদশ

আপডেট সময় : ০১:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬