ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন মিশরীয় চিকিৎসা ও মস্তিষ্কের আঘাতের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কোটালীপাড়ায় পোস্টার লাগানোর সময় ধারালো ছুরিসহ যুবক আটক নিকাব নিয়ে শ্রেণিকক্ষে কোনো নির্দেশ দিইনি, ভিডিও বার্তায় দাবি শিক্ষকের গণভোটকে অবৈধ বললে বিএনপি সরকারও অবৈধ হবে: মামুনুল হক এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের চিন্তা সরকারের দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল হওয়ার পথে বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর সিজেপির বিক্ষোভ ঠেকাতে মোদি সরকারের গোপন নজরদারি ও ধরপাকড় নির্ভরশীলতা নয়, অংশীদারত্বে বিশ্বাসী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আফগানিস্তানের ভালো শুরু, আব্দুল মালিকের ব্যাটে ফিফটি উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল: মুখোমুখি যারা, সময়সূচি জেনে নিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে শিরোপার মঞ্চে ওঠার জন্য এখন টিকে আছে চারটি দেশ—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এবারের আসরটি ঐতিহাসিক, কারণ প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ইউরোপীয় জায়ান্ট ফ্রান্স ও স্পেন। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পরদিন ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে আটলান্টা স্টেডিয়ামে। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে ইংল্যান্ড।

পরিসংখ্যান বলছে, গত বিশ্বকাপের সেমিফাইনালেও আর্জেন্টিনা ও ফ্রান্স খেলেছিল। অন্যদিকে, ২০১৮ সালের পর এবারই প্রথম ইংল্যান্ড শেষ চারে জায়গা করে নিয়েছে। এছাড়া ২০১০ সালের পর এই প্রথম স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল: মুখোমুখি যারা, সময়সূচি জেনে নিন

আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬